• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরান যুদ্ধ চুক্তির শর্ত আরও কঠোর করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ মে ২০২৬, ১৮:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তির একাধিক শর্ত পরিবর্তন করেছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এতে চূড়ান্ত চুক্তি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প চুক্তির শর্ত আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন এবং সংশোধিত নতুন কাঠামো ইরানের কাছে পুনরায় পাঠানো হয়েছে। তবে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, তা স্পষ্ট নয়।

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আরও শক্তভাবে অন্তর্ভুক্ত করতে চান, বিশেষ করে ইরানের পারমাণবিক উপাদান নিয়ে কী করা হবে—সে বিষয়টি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানের প্রতিক্রিয়া জানাতে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে ওয়াশিংটনকে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘তারা এখন সত্যিই গুহার মতো পরিস্থিতিতে আছে, ইমেইল ব্যবহার করছে না।’

তিনি আরও বলেন, ‘চুক্তি হবে। কখন হবে তা সময়ের ওপর নির্ভর করছে। আমরা অপেক্ষা করতে প্রস্তুত, যাতে প্রেসিডেন্ট তার চাওয়া অনুযায়ী ফল পান। এটি এক সপ্তাহও হতে পারে, কমও হতে পারে, আবার বেশি সময়ও লাগতে পারে।’

অন্যদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন, তেহরান কোনো ধরনের চুক্তি মেনে নেবে না যদি তা তাদের অধিকার পুরোপুরি নিশ্চিত না করে।

তিনি বলেন, ‘শত্রুর কথা ও প্রতিশ্রুতির ওপর কোনো আস্থা নেই। আমাদের একমাত্র মানদণ্ড হলো বাস্তব ফলাফল পাওয়া—তারপরই আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।’

বিশ্লেষকদের মতে, নতুন শর্ত ও পরিবর্তনের কারণে দুই পক্ষের মধ্যে আলোচনা আরও কয়েকদিন দীর্ঘায়িত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সূত্র জানিয়েছে, চুক্তিটি ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল, তবে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের পরও তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

নাটো ডিফেন্স কলেজের সিনিয়র ফেলো রিচার্ড ওয়েইটজ বলেছেন, চুক্তি বিলম্বিত হলে সামরিক সংঘাত আবারও শুরু হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে হবে।

ইরানের সামরিক বাহিনী আবারও দাবি করেছে, ওই প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে এবং নিয়ম না মানলে বিদেশি বাণিজ্য ও সামরিক জাহাজ লক্ষ্যবস্তু হবে।

আরও পড়ুন

চীনের অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগের কথা জানালেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী

তেল শোধনাগারসহ রাশিয়ার একাধিক স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা

পিএসজির শিরোপা উদযাপনে ফ্রান্সজুড়ে দাঙ্গা, আহত ২১৯

তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো নেই ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো নেই ট্রাম্পের
‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত
‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত
তীব্র গরমে হাঁসফাঁস ‌‘ডোনাল্ড ট্রাম্প’, আনা হচ্ছে ফ্যান
তীব্র গরমে হাঁসফাঁস ‌‘ডোনাল্ড ট্রাম্প’, আনা হচ্ছে ফ্যান
ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প
ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।